যাচ্ছে চলে
যাচ্ছে চলে একটা একটা করে দিন, কেটে যাচ্ছে কত রাত - অগণিত। যাচ্ছে চলে কত স্বপ্ন দেখার সময়, যাচ্ছে চলে দুরে কোথাও, মনের ভয়। যাচ্ছে এগিয়ে আমার কলকাতা, যাচ্ছে ফুরিয়ে পুরনো আড্ডা । যাচ্ছে চলে কত বাস-গাড়ি, ভেঙে পড়ছে কত ঘর-বাড়ি, যাচ্ছে এগিয়ে তবুও মানুষ আজ। "এত দুর্ঘটনা, এত দুঃসময়, তবু থেমে নেই এখনও যে কেউ, এত কষ্ট আছে, এত বিড়ম্বনা, তাও থামছে না সাগরের ঢেউ ।" যাচ্ছে চলে আমাদের পথ অনেক দুরে, মিশে গেছে সেই পথ কোনো পাহাড়ের ভিড়ে। যাচ্ছি এগিয়ে তাই আমিও পাহাড়ের রাস্তায়, যাচ্ছি চলে আমি দার্জিলিং-এর পথে। যাচ্ছে চলে নদীর স্রোতে কত আশা, যাচ্ছে চলে জীবন থেকে ভরসা। যাচ্ছে রসাতলে মিশে কত আত্মীয়তা, শুধু থেকে যায় চিরকাল, পুরনো সেই বন্ধুটা। " এত দুর্ঘটনা, এত দুঃসময়, তবু থেমে নেই এখনও যে কেউ, এত কষ্ট আছে, এত বিড়ম্বনা, তাও থামছে না সাগরের ঢেউ ।" যাচ্ছে চলে কত পর্যটক, নিয়ে ব্যাগে একটা ক্যামেরা, যাচ্ছে পেরিয়ে তারা আমার শহরের গণ্ডি, দেখছে তারা আমার সাদা-কালো শহর বারবার, কিন্তু করছে না কেউ কোনও দুষ্টু অভিসন্ধি। যাচ্ছে এগিয়ে সবার ঘড়ির কাঁটা, যাচ্ছে ফিরে হতাশ হয়ে কত শিল্পী, চাইছে হতে কেউ...