Posts

Showing posts from October, 2020

উপলব্ধি

এলোমেলো  দিনের শেষে সময় — আকাশ কালো  মনের গোপন জানলায় — ধোয়াশা ভরা, জীবনের খাতা, বিশ্রাম বিহীন , চোখের পাতা, মুছে গেছে ভবিষ্যতের ভাবনা । মতদর্শনের স্তম্ভ গুলো সব ভুমিতলে মিশে যাচ্ছে, সহানুভূতির কথা শুনলে বড়ই অচেনা লাগছে, আঙ্গুলের শিরায় রক্ত জমাট কবিতা লেখা বই এর মলাট নীরবে ঘুমিয়ে থাকে কল্পনা । ক্যালেন্ডারের পাতা ভরা সংখ্যায় দিন ফুরানোর সংকেত — তবু হৃদয় বলে, সুদিন আসবে জীবন হবে আবার সেট ! দিকশুন্য রাস্তার বেসুরো গানে, এগিয়ে যাওয়াই জীবনের মানে, নিজেকে নিজেই দিয়ে সান্ত্বনা। ~ Soumitri Chattopadhyay @theaccidentalwriter