উপলব্ধি

এলোমেলো 

দিনের শেষে সময় —

আকাশ কালো 

মনের গোপন জানলায় —

ধোয়াশা ভরা, জীবনের খাতা,

বিশ্রাম বিহীন , চোখের পাতা,

মুছে গেছে ভবিষ্যতের ভাবনা ।


মতদর্শনের স্তম্ভ গুলো সব

ভুমিতলে মিশে যাচ্ছে,

সহানুভূতির কথা শুনলে

বড়ই অচেনা লাগছে,

আঙ্গুলের শিরায় রক্ত জমাট

কবিতা লেখা বই এর মলাট

নীরবে ঘুমিয়ে থাকে কল্পনা ।


ক্যালেন্ডারের পাতা ভরা সংখ্যায়

দিন ফুরানোর সংকেত —

তবু হৃদয় বলে, সুদিন আসবে

জীবন হবে আবার সেট !

দিকশুন্য রাস্তার বেসুরো গানে,

এগিয়ে যাওয়াই জীবনের মানে,

নিজেকে নিজেই দিয়ে সান্ত্বনা।


~ Soumitri Chattopadhyay @theaccidentalwriter

Comments

Popular posts from this blog

Music Heals: An analysis of Aami Ashbo Phirey Soundtrack

Melting Hearts: Ahare Mon

Uma: Celebration of Humanity and Love