শুনতে কি চাও (Tribute to Anjan Dutt)

রঞ্জনা উত্তর দেয়নি আজও তোমার ভালোবাসার,

বেলা বোস আজও ধরেনি তোমার ফোন।

হোটেলের কোনে মরেছে কত কত স্যামসন,

বার বার দুঃখে কেঁদে ওঠে তোমার মন।


রিকশায় দুলে দুলে কতবার চলে গেছে Mary Ann,

ব্যালকনিতে দাড়িয়ে হাতছানি দিতে তুমি,

তবু দেখেনি তো কোনদিন সে তোমার হাতটা,

বোঝেনি সে কোনদিনও তোমার মনের সুনামি...


পিয়ানো বাজিয়ে চলে গেছেন কবে Mr. Hall,

শিখিয়েছিলেন তোমায় "একশো মাইলের গান"

Jeremy সাহেবের বেহালাটাও আজ থেমে গেছে,

শুধু রয়ে গেছে ধুলো মাখা পুরনো

হারমোনিয়াম ।


ফেরার আশা জাগিয়েছো তুমি সবার প্রাণে,

নতুন সকালের আহ্বান দিয়েছো, গানে গানে,

তোমার কথায় অফিসে রুখে দাঁড়ায় নীলাঞ্জন,

তুমি সকলের প্রিয়- তুমি আমাদের 'অঞ্জন'...


হতে চেয়েছো তুমি সবার থেকে আলাদা,

বানিয়েছো ' হেমন্ত' এবং 'ম্যাডলি বাঙালী',

'বং কানেকশনের' নস্টালজিয়া ভুলবে না কেউ কখনও,

বুঝিয়েছো তুমি, 'শেষ বলে নেই কিছুই'।


পুরনো গিটার নিয়ে ফিরে এসেছো তুমি আবার,

বিচ্ছিরি পৄথিবীতে করতে সবার মনোরঞ্জন,

তোমার কথা শুনে "সমীরণ আর বিষ খাবে না",

তুমি সবার প্রিয়- তুমি আমাদের 'অঞ্জন'...


A Tribute to Anjan Dutt...


Written by : Soumitri Chattopadhyay



Comments

Popular posts from this blog

Music Heals: An analysis of Aami Ashbo Phirey Soundtrack

Melting Hearts: Ahare Mon

Uma: Celebration of Humanity and Love