অচেনা শহর
চেনা চেনা অলিতে গলিতে আজ
লাগে কিছু অচেনা,
এত দুঃসময়ের মধ্যে
ভালোবাসা বড়ই অজানা,
কতবার কত দিনের শেষে,
বাড়ি ফেরা আর হয়না,
কিছু কথা যা না বলার আজ
আর ভালো লাগে না...
এই এখানে- যদি তুমি আসতে চাও,
আমার শহরে- যদি তুমি বাঁচতে চাও,
তুমিও হয়ে যাবে আমার মতোই—অচেনা ।
একদিন হঠাৎ এই বৃষ্টিতে, যদি দেখা হয়ে যায়,
কখনও বিকেলের আকাশে, যদি ঘুড়ি উড়ে যায়,
নিজেদের ঠিকানা ভুলে গিয়ে যদি ঘর খুঁজতে হয়,
যদি রিপন স্ট্রীটের ভিড়ে মন হারিয়ে যেতে চায়,
সেই সময় কানে ভেসে আসবে তোমার কিছু চেনা সুর,
রাস্তার ধারে দেখবে, খাচ্ছে সবাই চেনা চুড়মুড়,
দেখবে চেনা আকাশের রঙ- ধূসর নাকি নীল,
আবার চাইবে ফিরে আসতে- তুমিও যে স্বাধীন!
এই এখানে- যদি তুমি আসতে চাও,
আমার আকাশে- যদি তুমি ভাসতে চাও—
এই এখানে- যদি তুমি বাঁচতে চাও,
আমার শহরে- যদি তুমি থাকতে চাও,
তুমিও হয়ে যাবে সবার মতোই—অচেনা ।
Comments
Post a Comment