বন্ধুত্ব
কোন্ শহরের গলিতে বাস করো তুমি,
একা একা দিন কাটিয়ে—
কোন্ অ্যাপস্-এর জগতে থাকো তুমি,
ফেসবুক, নাকি টুইটারে—
কবে শেষবার স্বপ্ন দেখেছিলে
কোনও এক নতুন দেশের,
যেখানে কোন ভেদাভেদ নেই
থাকে সবাই মিলেমিশে,
আছে শুধু একটাই সম্পর্ক,
শুধু একটাই ধর্ম... বন্ধুত্বের।
লাগবে না আর কোন যুদ্ধ
শুরু হবেনা আর কোন দাঙ্গা
যদি বন্ধুত্ব হয় একমাত্র সম্প্রদায় —
করবে না আর কেউ বৈষম্য
মনে থাকবে না কোনো শত্রুতা
যেদিন বন্ধুই হবে সকলের পরিচয় !
এই সম্পর্কে কোনও চাহিদা নেই
নেই কোনো লুকিয়ে থাকা শর্ত;
বন্ধুত্বের কোনও ভাষা হয়েনা,
থাকে না কোন কথা অব্যক্ত;
বন্ধুই সারাদিন খুঁজে যাই আমরা
ফেসবুক, বা ইনস্টাগ্রামে—
ভার্চুয়াল দুনিয়ার বা সত্যিকারের
বন্ধুর প্রয়োজন সবাই জানে!
Written by: Soumitri Chatterjee
Comments
Post a Comment